বিশ্ব

নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ পাঁচ শতাধিক

প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক
সব খবর

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভোতেকুশ নদীতে আকস্মিক পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় শতাধিক ভারতীয় নাগরিকসহ অন্তত ৩৪১ জন বিদেশি নাগরিকের নাম রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বুধবার সকালে, যখন তিব্বতের দিক থেকে ভোতেকুশ নদীর মাধ্যমে প্রবল পানির স্রোত এসে নেপালের ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই নদীর পানি ও কাদা শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুরক্ষায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

বন্যায় নেপালের বিদ্যুৎ পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) তথ্য অনুযায়ী, রাসুয়াগড়ি, চিলিমে, ত্রিশুলি ৩এ, ত্রিশুলি ৩বি সাবস্টেশন এবং ত্রিশুলি ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রসহ মোট ছয়টি প্রধান প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন। উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নেপাল সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।