রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের আশঙ্কা জামায়াতের

প্রতিবেদক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
সব খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের রাজনীতির বর্তমান প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। তিনি সতর্ক করে বলেন, যদি এই রায় বাস্তবায়ন করা না হয়, তবে চলমান রাজনৈতিক সংকট দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার, পঙ্গুত্ববরণকারী, আহত এবং জুলাই যোদ্ধাদের সম্মানে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। ১১ দলীয় ঐক্য এবং শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংরক্ষিত আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ও শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম। গোলাম পরওয়ার বলেন, তারা স্পিকারকে অনুরোধ করেছেন দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ নিতে। স্পিকার তাদের আশ্বস্ত করেছেন এবং নিরপেক্ষ অবস্থান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি জানান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মানববন্ধনের সভাপতি হামিদুর রহমান আযাদ বলেন, সরকার স্মারকলিপিটি বিবেচনায় নেবে বলে তারা আশা করছেন। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে পার্লামেন্ট চালানো যাবে না এবং জনগণের মতকে অবজ্ঞা করে ক্ষমতায় থাকা সম্ভব হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হতে পারে, তবুও তারা রাজপথ ছাড়বেন না। তিনি আরও বলেন, সরকার রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, তাই বিচার করতেই হবে। অন্যথায় জনগণ তাদের বাধ্য করবে। তিনি কোনো আন্দোলন নয়, বরং শান্তিপূর্ণ সমাধান চান বলে উল্লেখ করেন।

মানববন্ধনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা বিচারের ধীরগতি ও মামলার আসামিদের গ্রেপ্তার না করায় অসন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অনেক মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে এবং আসামিদের জামিন দেওয়া হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা। আগামী বুধবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।