বাংলাদেশ

তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা লাগবে: বিমানমন্ত্রী

প্রতিবেদক
সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক টক্সিক সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারার পাশে স্বস্তিকা টক্সিক সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারার পাশে স্বস্তিকা বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল পুলিশ লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক
সব খবর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকার প্রয়োজন হবে। তিনি আজ রোববার জাতীয় সংসদে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এই টার্মিনালের ভবন উদ্বোধন করলেও এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করেনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ তথ্য দেন। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান সরকার থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এই বিশাল সম্পদ অব্যবহৃত ফেলে রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে এবং যত দ্রুত এটি চালু করা যাবে, তত তাড়াতাড়ি জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, আগের বকেয়াসহ এডিসি (এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম) যে পাওনা রয়েছে, তা পরিশোধের জন্য মোট ৯০২ কোটি টাকা প্রয়োজন। অর্থ মন্ত্রণালয় এই বরাদ্দের ব্যবস্থা করেছে। থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে এবং এই আয় থেকে জাইকার ঋণ পরিশোধ করা যাবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫৭ শতাংশ অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের (ওআরএটি) কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রচেষ্টা অব্যাহত আছে।

বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে বিমানের মোট ৯টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছিল। এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুর-২ আসনের মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রী হয়রানি রোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বদা সচেষ্ট রয়েছে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হেল্প ডেস্ক, দ্রুত ব্যাগেজ স্ক্যানিং, ইমিগ্রেশন ও চেক-ইন ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। গত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে। অনলাইন টিকিটিং ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা সহজীকরণ, যাত্রী ও কার্গো পরিবহন বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণ ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১০ দফার একটি পরিপত্র জারি করা হয়েছে, যার আওতায় ট্রাভেল এজেন্সিকে টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সেন্ট মার্টিনে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, তিনি চলতি মাসে সেন্ট মার্টিন সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনের নজরে এনেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এ ধরনের অপতৎপরতা অল্প সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্বব্যাপী তাপজনিত অসুস্থতা ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন, টিএসপি ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ডিএপি ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ও এমওপি ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই এবং কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ইতিমধ্যে জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্য আলাদা আরেকটি অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান।

সংরক্ষিত আসনের শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হয়েছে। কে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান সেই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে জবাব আসতে শুরু করেছে এবং এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।