বিশ্ব

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল পুলিশ

প্রতিবেদক
সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক টক্সিক সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারার পাশে স্বস্তিকা টক্সিক সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারার পাশে স্বস্তিকা বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা লাগবে: বিমানমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা লাগবে: বিমানমন্ত্রী লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক লালপুরে আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য আটক
সব খবর

নয়া দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত একটি সেমিনার ও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার সন্ধ্যায় ব্যবস্থাপনা দলের একজন সদস্য তিলক মার্গ থানায় যোগাযোগ করেছিলেন। তখন পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয় যে, অনুষ্ঠানটির অনুমতি দেয়া সম্ভব নয়।

পুলিশের পক্ষ থেকে আবেদনের নথিতে স্পষ্ট লিখে দেয়া হয়েছে, ‘তথ্য অনুযায়ী, কিছু বিতর্কের কারণে এই অনুষ্ঠান অনুমোদিত নয়’। দ্য প্রিন্টের হাতে আসা ওই নথিতে তিলক মার্গ থানার সিল ব্যবহার করা হয়েছে। যদিও নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এই ধরনের প্যানেল আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না এবং তারা এতে কোনো বাধা দেননি।

এফসিসির প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ’ শীর্ষক সেমিনার ও প্রেস কনফারেন্সটি আয়োজনের পরিকল্পনা ছিল। এতে আওয়ামী লীগের একজন সদস্য ও রোহিঙ্গা অধিকারকর্মীসহ মোট ১০ জনের অংশ নেয়ার কথা ছিল। প্যানেলে চেক রাজনীতিক ওন্দ্রেজ দস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, আইন বিশেষজ্ঞ সেলিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা কর্মী রবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক বীনা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি উপস্থিত থাকার কথা ছিল।

এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ এই আয়োজনকে একটি বুদ্ধিবৃত্তিক আলোচনা হিসেবে অভিহিত করলেও, এটি কেন বাতিল করা হলো সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন। তবে সংশ্লিষ্টদের মতে, গত ৫ই আগস্ট একই ক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর থেকেই পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। এফসিসির একটি সূত্রের দাবি, প্যানেলে আওয়ামী লীগ নেতা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করা বুদ্ধিজীবী থাকায় এই অনুষ্ঠানটি বাতিলের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে।

এফসিসির সহকারী ম্যানেজার দিল্লি পুলিশের কাছে নিরাপত্তাব্যবস্থার জন্য পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করেছিলেন। চিঠিতে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার-কাম-প্রেস কনফারেন্স হওয়ার কথা। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সংবাদ সম্মেলনের জন