বিশ্ব

গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট

প্রতিবেদক
রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে
সব খবর

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে অবস্থিত তানাগ্রা বিমানঘাঁটিতে একটি এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা ২ জন পাইলটই নিহত হয়েছেন। কর্মকর্তারা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, দুই আসনের এই যুদ্ধবিমানটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যবশত, বিমানঘাঁটির আশেপাশের এলাকায় কোনো দর্শনার্থী বা স্থানীয় বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটির খুব কাছাকাছি উড়ছিল। এক পর্যায়ে ডান দিকে মোড় নেওয়ার সময় হঠাৎ করেই সেটি বিধ্বস্ত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ঘটনার পরপরই অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এমনকি পার্শ্ববর্তী বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের তিন মিনিটও পার করেনি। দুর্ঘটনার দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে পড়েন। ঘটনার পর দ্রুত বিমানঘাঁটির লাউডস্পিকারে উপস্থিত লোকজনকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিধ্বস্ত এফ-৪ ফ্যান্টম বিমানটি ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ নামের বার্ষিক এয়ার শোতে অংশ নিচ্ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের উড্ডয়ন দল অংশ নিয়ে থাকে।

এই দুর্ঘটনার পর এয়ার শো এবং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে যুদ্ধবিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করার কথা রয়েছে।