অপরাধ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক
সব খবর

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১২

রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া ইসমাইল হোসেন (৫০) হত্যা মামলায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং হেলপার মো. মনির হোসেন (১৯)।

বনানী থানা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত লাশের মুখ ও দুই হাত স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং গলায় কালো দাগ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত হয়। নিহত ইসমাইল হোসেনের বয়স ৪৯ বছর বলে নিশ্চিত হওয়া গেছে এবং তার পরিবারের সদস্যরা থানায় এসে ছবি দেখে তাকে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

তদন্তে পুলিশ জানতে পারে, ইসমাইল জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাচ্ছিলেন। তার ছেলে হাসান জিরানী বাসস্ট্যান্ডে বাবার জন্য অপেক্ষা করলেও ইসমাইলের মোবাইলফোন বন্ধ পান। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে একটি বাসের গতিবিধি সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে। পরবর্তীতে সেই বাসটিকে শনাক্ত করে জামালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় বনানী থানা পুলিশ। বর্তমানে গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।