অপরাধ

অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সব খবর

একসময় খুন, সংঘর্ষ ও সন্ত্রাসের কারণে চট্টগ্রামের রাউজানকে ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে অভিহিত করা হতো। তবে বর্তমানে অপরাধ কর্মকাণ্ডের চিত্র পাল্টেছে এবং রাউজানকে ছাড়িয়ে অপরাধের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সীতাকুণ্ড উপজেলা। গত দুই বছরের পরিসংখ্যান অনুযায়ী, রাউজানে ৩৪ জন খুন হলেও একই সময়ে সীতাকুণ্ডে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫-এ।

অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, চাঁদাবাজি, ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণ এবং জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ৩৮ জন এবং বিএনপি সরকারের প্রথম ছয় মাসে সাতজন প্রাণ হারিয়েছেন।

গত ১৯ জানুয়ারি সলিমপুরে র‌্যাবের ডিডি মোতালেব হত্যার ঘটনাটি প্রশাসনের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই মামলায় এজাহারভুক্ত ২৯ জন এবং অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত পাঁচজনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ডে এই অস্থিরতার সূচনা হয় ২০২৪ সালের ১০ আগস্ট। জমির বিরোধের জেরে মোহাম্মদ সুমন (৩৮) নামের এক ব্যক্তি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে ধারাবাহিক অপরাধের মধ্যে গত ২৫ আগস্ট মুরাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম ইরানকে কুপিয়ে ও গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এর ঠিক তিন দিন আগে শামীম নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধও বেড়েছে। গত দুই বছরে সীতাকুণ্ডে ধর্ষণের ২৫টি মামলা হয়েছে। এর মধ্যে বিএনপি সরকার গঠনের পর ১৮ ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮টি এবং অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ১৭টি ঘটনা ঘটে। এছাড়া একই সময়ে অপহরণের ২০টি মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে বিএনপির ছয় মাসে চারটি ঘটনা ঘটেছে।