অর্থনীতি

শিল্পের গ্যাস বিদ্যুতে কেন? তীব্র সংকটে উৎপাদন ব্যাহত

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা
সব খবর

দেশের বিভিন্ন স্থানে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে কারখানা ও পোশাকশিল্পে বিরূপ প্রভাব পড়ছে। লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক কারখানার শ্রমিকদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। এমনিতেই গ্যাস সংকটে দেশের শত শত শিল্পকারখানা বন্ধের উপক্রম। এর মধ্যেই লোডশেডিং সামাল দেওয়ার নামে শিল্প খাতের বরাদ্দ থেকে ২০-২৫ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎ খাতে সরিয়ে নেওয়া হয়েছে। এতে শিল্প খাত মারাত্মক সংকটে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকারখানাকে ক্ষতিগ্রস্ত না করে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিকল্প পথ ছিল। দৈনিক ৫৪ থেকে ৬০ কোটি টাকার ফার্নেস অয়েলের ব্যবহার বাড়ালেই শিল্পের জন্য বরাদ্দ গ্যাস কমানোর প্রয়োজন হতো না।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে এলএনজি কার্গোর অভাবে এক্সিলারেট এনার্জির টার্মিনাল এক সপ্তাহ ধরে অলস পড়ে থাকার বিষয়টিও উঠে আসে। এ সময় এলএনজি সরবরাহ অব্যাহত রাখা এবং প্রয়োজনে একাধিক উৎস সন্ধানের ওপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী মাতারবাড়ীতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল-এফএসআরইউ ও একটি এলপিজি টার্মিনাল এবং পায়রায় একটি এফএসআরইউ স্থাপনের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অগ্রগতিও জানতে চান। পাশাপাশি দীর্ঘ মেয়াদে, বিশেষ করে ১০ বছরের বিদ্যুতের চাহিদা বিবেচনা করে এখনই পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত একজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী গ্যাস সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই শিল্প খাত গ্যাস সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর মধ্যে ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর সংকট আরও প্রকট হয়। অগ্নিকাণ্ডের কারণে সারা দেশের গ্রিডে গ্যাস সরবরাহ কমতে শুরু করে। তবে শত শত শিল্পকারখানা বড় বিপদে পড়ে গত ১৩ আগস্ট থেকে। ওইদিন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ সিদ্ধান্ত নেয় যে, দৈনিক ৭২ কোটি ঘনফুট থেকে বাড়িয়ে ৯৫ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হবে, যাতে ভয়াবহ লোডশেডিং কমে আসে। শিল্পকারখানা থেকে এই গ্যাস সরিয়ে নেওয়ায় শত শত শিল্প প্রতিষ্ঠান ১৫ দিন ধরে কারখানা চালানোর মতো গ্যাস পাচ্ছে না।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানান, প্রতিদিন অসংখ্য শিল্পমালিক তার কাছে গ্যাসের অভাবে উৎপাদন অব্যাহত রাখতে না পারার অভিযোগ করছেন, যদিও তার কাছে আপাতত কোনো সুরাহা নেই। বৃহস্পতিবার বিকাল ৪টায় সারা দেশে মোট ২১৯ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ হয়েছে ৫৭ কোটি ঘনফুট। তিতাস ও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, এই ২১৯ কোটি ঘনফুটের মধ্যে বিদ্যুতের জন্য বরাদ্দ ছিল ৯৫ কোটি ঘনফুট, সার কারখানার জন্য ২০ কোটি ঘনফুট এবং ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুট শিল্পকারখানার জন্য বরাদ্দ ছিল। বাকি গ্যাস সিএনজি স্টেশন, বাসাবাড়ি, বাণিজ্যিকসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের কাছে সরবরাহ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ১০ আগস্ট বিদ্যুৎ খাতে গ্যাস বরাদ্দ ছিল গড়ে ৬৬ কোটি ৭০ লাখ ঘনফুট। ওইদিন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবির হিসাব অনুযায়ী সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ উৎপাদন হয় ৪ হাজার ১৫৭ মেগাওয়াট। ১২ আগস্ট থেকে বিদ্যুৎ খাতে গ্যাসের বরাদ্দ বাড়ানো হয়। ওইদিন গ্যাস বরাদ্দ দেওয়া হয় ৭২ কোটি ৭০ লাখ ঘনফুট। এই গ্যাস দিয়ে ১২ আগস্ট বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন ৩ হাজার ৯৫৬ মেগাওয়াট (বিকাল ৪টায়) এবং সর্বোচ্চ ৪ হাজার ৪২৬ মেগাওয়াট (রাত ৯টায়) হয়। পেট্রোবাংলা এবং পিডিবির হিসাব অনুযায়ী ১৪ আগস্ট বিদ্যুৎ খাতে ৯৩ কোটি ১০ লাখ ঘনফুট, ১৭ আগস্ট ৯৩ কোটি ৮০ লাখ ঘনফুট, ১৮ আগস্ট ৯৩ কোটি ২০ লাখ ঘনফুট এবং ১৯ আগস্ট ৯২ কোটি ঘনফুট গ্যাস বরাদ্দ দেওয়া হয়। এই গ্যাস দিয়ে ১৪ আগস্ট সর্বোচ্চ ৫ হাজার ২০১ মেগাওয়াট (বিকাল ৪টায়), ১৮ আগস্ট সকালে ৫ হাজার ৪২৪ মেগাওয়াট এবং ১৯ আগস্ট ৫ হাজার ২০২ মেগাওয়াট (বিকাল ৫টায়) বিদ্যুৎ উৎপাদন হয়। অর্থাৎ, ২০ থেকে ২২ কোটি ঘনফুট গ্যাস বেশি পেয়ে বিদ্যুৎ খাতে উৎপাদন বেড়েছে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট। পিডিবি জানিয়েছে, মূলত বন্ধ থাকা আশুগঞ্জ দক্ষিণ ও পূর্ব ইউনিট, শাহজীবাজার ৩৩০ মেগাওয়াটের একটি ইউনিট এবং মেঘনাঘাট কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জসহ কয়েকটি কেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে।

অন্যদিকে, একই সময়ে দেশের বেশির ভাগ ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রকে (উৎপাদনক্ষমতা ৬ হাজার মেগাওয়াটের বেশি) অলস বসিয়ে রাখা হয়েছে। ১৯ আগস্ট বুধবার রাত ১১টায় ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে ৩ হাজার ১৫৭ মেগাওয়াট। বৃহস্পতিবার বিকাল ৫টায় দেওয়া হয়েছে ১ হাজার ৯৫৯ মেগাওয়াট। পেট্রোবাংলা ও পিডিবির একাধিক কর্মকর্তা জানান, সরকার চাইলে এই আপৎকালীন ফার্নেস অয়েল থেকে ৬ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ নিতে পারে। ৫০ মেগাওয়াটের একটি কেন্দ্র রাত-দিন চালালে ফার্নেস অয়েল লাগে ২ লাখ ৭২ হাজার লিটার। ২০ কোটি ঘনফুট গ্যাসের পরিবর্তে ফার্নেস অয়েল দিয়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলে প্রতিদিন ৫৪ লাখ ৪০ হাজার লিটার ফার্নেস অয়েল লাগবে। এতে সরকারকে প্রতিদিন বাড়তি খরচ করতে হবে ৫০ থেকে ৬০ কোটি টাকা। কিন্তু সরকার এই টাকা খরচ না করে গ্যাস বিদ্যুৎ খাতে বাড়িয়ে দিয়ে দেশের শিল্পকারখানার ক্ষতি করছে।

এ বিষয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, ‘যদি দৈনিক ৫০ থেকে ৬০ কোটি টাকার তেল দিয়ে ১ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়, তাহলে সরকারকে এই মুহূর্তে এটাই করা উচিত। কারণ শিল্পকে বাঁচানো দরকার। তা না হলে দেশের অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে।’