অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের

প্রতিবেদক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ
সব খবর

নানা ধরনের ছাড় ও কড়াকড়ি আরোপের পরও আশানুরূপ কমছে না খেলাপি ঋণের পরিমাণ। এই প্রেক্ষাপটে কাগজে-কলমে খেলাপি ঋণের অংক কমিয়ে দেখাতে আবারও পুরোনো ধারায় ফেরার বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে কোনো ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত সময় পার হওয়ার পরদিন থেকেই সেটিকে মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করা হয় এবং তিন মাস পার হলে তা খেলাপি হিসেবে শ্রেণিকরণ করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন মেয়াদি ঋণের (টার্ম লোন) ক্ষেত্রে ২০১৯ সালের মতো শ্রেণিকরণের সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে কোনো ঋণ কার্যত ৯ মাস মেয়াদোত্তীর্ণ থাকার পর খেলাপি হিসেবে গণ্য হবে।

গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচটি সরকারি ও বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার বিষয়টি উপস্থাপন করেন। বৈঠকে রূপালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একজন ব্যাংক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, গভর্নর বর্তমান নীতিমালা পরিবর্তন করে সাময়িকভাবে পুরোনো নীতিতে ফেরার প্রস্তাব দিয়েছেন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির বিষয়টিও উল্লেখ করেছেন। ওই বৈঠকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা এই পরিবর্তনের পক্ষে মত দিলেও বাকিরা কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ শ্রেণিকরণ নীতিমালা পরিবর্তন করে খেলাপি ঋণ আড়ালের সুযোগ তৈরি করা হয়েছিল। সে সময় ঋণকে বিভিন্ন ক্যাটাগরিতে চিহ্নিত করার সময়সীমা তিন মাস করে বাড়ানো হয়েছিল। ওই নীতিমালার ফলে খেলাপি ঋণের হার সাময়িকভাবে কমলেও তা ব্যাংক খাতের প্রকৃত চিত্র তুলে ধরছিল না। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক আবারও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কঠোর নীতি গ্রহণ করে।

বর্তমানে ব্যাংক খাতে মেয়াদি ঋণের পরিমাণ প্রায় ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের প্রায় ৪৭ শতাংশ। জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের ৩২.৭৮ শতাংশ। বিশেষজ্ঞ ও ব্যাংকারদের মতে, পুরোনো নীতিতে ফিরলে খেলাপি ঋণের হার ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত কম দেখানো সম্ভব হতে পারে। তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, এটি দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়, বরং মৃত্যুপথযাত্রী রোগীকে ভেন্টিলেটরে রাখার মতো। এতে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা গোপন থাকবে না। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ ধরনের কোনো নীতি চূড়ান্ত হয়েছে কি না তা তার জানা নেই, তবে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

তখন বলা হয়েছিল, কোনো ঋণ অপরিশোধিত থাকার ৯০ দিন পার হলে সেটি মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর মেয়াদোত্তীর্ণ ঋণ আরো ২৭০ দিন পার হওয়ার পর খেলাপি হিসেবে শ্রেণিকরণ করা হবে। এভাবে সব শ্রেণির খেলাপি ঋণের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়। ওই সময়ে ঋণ শ্রেণিকরণ নীতিমালার পরিবর্তনের ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমতে থাকে। তথ্য অনুযায়ী, ২০১৮ সালে খেলাপি ঋণের হার ছিল ১০.৩০ শতাংশ। ২০১৯ সালের মার্চে তা বেড়ে হয় ১১.৮৭ শতাংশ। এরপর এপ্রিলে নীতিমালায় ছাড় দিয়ে নতুন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।