ব্যাংক

বিদেশে পড়াশোনার খরচ: কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে তাদের ফি পরিশোধ করতে পারবেন।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করেই শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে থাকবে। এর অর্থ হলো, বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটায় কোনো প্রভাব ফেলবে না।

নির্দেশনা অনুযায়ী, এই কার্ড শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে, সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত করতে হবে যে কার্ডটি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা হচ্ছে।

এছাড়াও, প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে।