অপরাধ

কুমিল্লার সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রতিবেদক
সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
সব খবর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। বর্তমানে এই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে টহলে ছিল। এ সময় শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের হাতে ওই কনস্টেবল আটক হন।

কনস্টেবলকে উদ্ধারের উদ্দেশ্যে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন এগিয়ে গেলে তিনিও স্থানীয়দের হাতে আটক হন। পরবর্তীতে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা ওই দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে আটক করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।