অন্যান্য

জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

চট্টগ্রামের ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ মোট ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ঘরবাড়ি লুটপাট, হামলা এবং হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আরমান উদ্দিন, তাঁর ভাই আরিফ উদ্দিন (৩৭), লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)। এছাড়া আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আদনান কবির জিলান জানিয়েছেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬-২০০৭ সালের দিকে লোহাগাড়ায় বাদী একটি চারতলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি আরমান উদ্দিন ও তাঁর ভাইসহ আসামিরা সেখানে গিয়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভবনটি দখলের হুমকি দেন। গত ৩ এপ্রিল গভীর রাতে ভবনের তালা ভেঙে একটি আলমারির দোকান থেকে ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। ঘটনার সময় বাদী দেশের বাইরে ছিলেন। গত ২০ আগস্ট দেশে ফিরে তিনি আপস-রফার চেষ্টা করলে আসামিরা পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় থানায় মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন বলে জানিয়েছেন। এ বিষয়ে জানতে আরমান উদ্দিনকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, আদালতের আনুষ্ঠানিক চিঠির কপি হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করা হবে।