বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের জেরে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে ‘অদম্য জুলাই’ শিরোনামে একটি র্যালি বের করা হয়। এই র্যালিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে বাধা প্রদান করা হয়। একপর্যায়ে র্যালিতে থাকা ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৫ আগস্ট 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

















