অপরাধ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও তিনটি বাসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে সশরীরে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে সশরীরে ভর্তি প্রক্রিয়া রিয়াদে হুতি বিদ্রোহীদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রিয়াদে হুতি বিদ্রোহীদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যা রহস্য উন্মোচনের পথে, দুপুরে সংবাদ সম্মেলন কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যা রহস্য উন্মোচনের পথে, দুপুরে সংবাদ সম্মেলন মেসি নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে, ইকুয়েডরের প্রথম ভোট পেলেন মেসি নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে, ইকুয়েডরের প্রথম ভোট পেলেন গলেছে ১১.৩ ট্রিলিয়ন টন বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গলেছে ১১.৩ ট্রিলিয়ন টন বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাদারীপুরে কোল্ড স্টোরেজে পচে নষ্ট তিন কোটি টাকার আলু মাদারীপুরে কোল্ড স্টোরেজে পচে নষ্ট তিন কোটি টাকার আলু দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২০ দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২০ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে জামায়াত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে জামায়াত আইন পেশায় কেবল অর্থ নয়, মানবিকতাকে গুরুত্ব দিন: আইনমন্ত্রী আইন পেশায় কেবল অর্থ নয়, মানবিকতাকে গুরুত্ব দিন: আইনমন্ত্রী
সব খবর

রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীর পর মগবাজার, বাবুবাজার, বঙ্গবাজার, সাইন্সল্যাব, গুলিস্তান এবং বিটিভি ভবনের প্রধান ফটকের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে দুর্বৃত্তরা রাজধানীর কাফরুল, কলেজগেট ও চিটাগাং হাইওয়ে রোডে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মলয় বসির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে এবং রাত ১১টার দিকে বিটিভি ভবনের প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিটিভি ভবনের সামনে বিস্ফোরণের বিষয়ে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে উচ্চ শব্দের কথা শোনা গেলেও পুলিশ ককটেলের কোনো আলামত পায়নি।

এদিকে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, রাত ১০টা ১৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সময়ে কলেজগেট ও চিটাগাং রোড হাইওয়েতেও দুটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। মিরপুর বিভাগের সহকারী কমিশনার আবুল বাসার মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জুমার নামাজের পর মালিবাগ এলাকায় ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়। সন্ধ্যার দিকে মহাখালীতে পরপর দুটি এবং আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে যাত্রাবাড়ী থানার সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটলে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।