অর্থনীতি

টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় নতুন আইনে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের নতুন আইনে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের তদন্তে তথ্য প্রকাশ ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের তদন্তে তথ্য প্রকাশ আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল
সব খবর

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বুধবারও হ্রাস পেয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৬ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক শূন্য ১ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমল, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিলেও একই সঙ্গে জানান যে, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুদ্ধ অবসানে ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। তিনি দাবি করেন, চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। এই আলোচনার সম্ভাবনায় ব্রেন্ট ক্রুডের দাম ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ১০০ ডলারের নিচে নেমে এসেছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক বাজারে আশাবাদের সঞ্চার করেছে এবং বাজার এখন আলোচনার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে।

এদিকে সৌদি আরবের তিনটি সূত্র নিশ্চিত করেছে যে, রেড সাগরের দিকে যাওয়া ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর এটি বন্ধ রাখা হয়েছিল, যার ফলে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়। হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সৌদি আরব এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরের দিকে সরিয়ে নিচ্ছিল, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। এছাড়া সৌদি আরব হরমুজ প্রণালির বাইরে অবস্থিত স্থাপনা থেকে এশীয় শোধনাগারগুলোতে তেল সরবরাহের বাড়তি প্রস্তাব দিয়েছে।

ইরাকও তাদের তেল রপ্তানি বাড়াচ্ছে। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানান, বর্তমানে তারা প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছেন এবং তুরস্কের মাধ্যমে রপ্তানি দৈনিক ৬ লাখ ব্যারেল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগস্ট মাসে ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি ছিল দৈনিক ২১ লাখ ৭০ হাজার থেকে ২৩ লাখ ব্যারেল। তবে যুক্তরাষ্ট্রে শিল্পখাতের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১৮ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যদিও বিশ্লেষকরা মজুত হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সরকারি মজুতের তথ্য বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রকাশ হওয়ার কথা রয়েছে।