বিশ্ব

মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা

প্রতিবেদক
সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট
সব খবর

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী কার্যক্রম এবং এই জোটের আওতায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এই ফোনালাপে অংশ নেন।

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে গত ৭ই আগস্ট এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা মুসলিম দেশগুলোকে একটি জোটের আওতায় নিয়ে এসেছে। মূলত ২৮শে ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে উত্তজনা এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হামলার পর এই যুদ্ধের সূচনা হয়। এই চুক্তির অধীনে গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকটি ৩১শে আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশ নেয়।

প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলোচনায় ইসহাক দার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন। তারা বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে হওয়া সমঝোতাগুলো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত কথা বলেন। উভয় মন্ত্রীই ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে ইসহাক দার ইস্তাম্বুলে সফলভাবে প্রথম বৈঠক আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানান। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পাশাপাশি মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন। আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। তারাও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।