অন্যান্য

দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি

প্রতিবেদক
সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন
সব খবর

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪২। দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি কমবে না।

রোববার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আগের কয়েক দিনের তুলনায় কিছুটা কম ছিল। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে ৭৪ মিলিমিটার, তবে ঢাকায় হয়েছে মাত্র ২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে উচ্চ আর্দ্রতা থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি পুরোপুরি দূর হচ্ছে না। আর্দ্রতা বেশি থাকলে ঘামের মাধ্যমে শরীরের তাপ বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যার ফলে থার্মোমিটারে তাপমাত্রা কম থাকলেও মানুষের কাছে গরম বেশি অনুভূত হয়। সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়ায় দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিললেও ভ্যাপসা গরম কাটতে সময় লাগতে পারে এবং সপ্তাহজুড়েই কমবেশি বৃষ্টি চলতে পারে।