আইন ও আদালত

যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন

প্রতিবেদক
জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি
সব খবর

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর ছেলে মুনতাসীর মামুন ও স্ত্রী নাজমা সুলতানা জামিন পেয়েছেন। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম উভয় আসামির অঙ্গীকারনামা গ্রহণ করে আগামী ৪ অক্টোবর পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট রাজ্জাব হোসেন রাজু। শুনানিকালে বাদী আরাফাত ইরিন ঐশী নিজেও আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের জামিনে আপত্তি না থাকলেও তিনি কিছু শর্তারোপ করেন। এর প্রেক্ষিতে আসামি মুনতাসীর মামুন আদালতে অঙ্গীকারনামা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, স্ত্রীকে ভবিষ্যতে কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করবেন না এবং সব সময় ভালো ব্যবহার করবেন। এছাড়া বাসার অন্য কেউ যেন তাকে নির্যাতন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা, স্ত্রীর ইচ্ছানুযায়ী স্থানে বসবাস, বাইরে ঘুরতে যাওয়া এবং তার শারীরিক ও মানসিক প্রশান্তি হয় এমন সব কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আদালত বাদীর সঙ্গে আপসের শর্তে তাকে জিম্মায় জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ আগস্ট আরাফাত ইরিন ঐশী যৌতুকের জন্য মারধরের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং অপর দুই আসামি হযরত আলী ও মিজানুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। পরোয়ানা জারির পর গত ২ সেপ্টেম্বর রমনা এলাকা থেকে পুলিশ নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনকে গ্রেপ্তার করে এবং ৩ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, মুনতাসীর মামুন নতুন ব্যবসা শুরুর কথা বলে শ্বশুরের কাছ থেকে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। ইরিন ঐশী অভিযোগ করেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও আসামিরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত সংসারের স্বার্থে তার বাবা আত্মীয়দের কাছ থেকে ধার করে চার কিস্তিতে গত ১৮ অক্টোবর পর্যন্ত এক কোটি টাকা যৌতুক প্রদান করেন। এরপরও আসামিদের অর্থের চাহিদা কমেনি বলে তিনি মামলায় উল্লেখ করেন।

এরপর আদালত আপোসের শর্তে ইরিন ঐশী জিম্মায় তাদের জামিনের আদেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, মুনতাসীর মামুন নতুন ব্যবসা শুরু করার কথা বলে শ্বশুরের কাছ থেকে ‘১ কোটি টাকা যৌতুক এনে দেওয়ার জন্য ইরিন ঐশীকে চাপ দিতে থাকেন’।

তার জীবন ও সংসারের কথা চিন্তা করে তার বাবা আত্মীয়দের কাছ থেকে ধার করে চার কিস্তিতে সর্বশেষ ২০২৫ সালের ১৮ অক্টোবর পর্যন্ত ‘১ কোটি টাকা যৌতুক দেন’।