শিক্ষা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল
সব খবর

শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পুনরায় পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণ ও দুর্যোগকালীন পরিস্থিতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাস আগে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ সম্পন্ন হয়েছিল। ফলে এবারের প্রশ্নপত্র আগের সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত কমিটির মাধ্যমেই প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে ভুল শনাক্ত হওয়ার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

চলমান বৃষ্টি ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোথাও পরীক্ষা কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রের কথা উল্লেখ করেন, যেখানে মাঠ তলিয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রশাসনের কোনো দুর্বলতার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে থাকে, তবে তা যাচাই করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে, যেমনটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে করা হয়েছে। এছাড়া যেসব কেন্দ্রে ভুল হয়েছে, সেখানে পুনঃপরীক্ষার সুযোগও রাখা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজন করা হবে বলে তিনি জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ সম্পর্কে সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।