শিক্ষা

বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তোলার অঙ্গীকার উপদেষ্টার

প্রতিবেদক
জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভ পোশাকশিল্পের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকশিল্পের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ, চালকের মামলা গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ, চালকের মামলা সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম হত্যায় শনাক্ত ৩, এখনো অধরা খুনিরা সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম হত্যায় শনাক্ত ৩, এখনো অধরা খুনিরা জম্মু ও কাশ্মিরে ভয়াবহ বন্যায় শিশুসহ নিহত ২৫ জম্মু ও কাশ্মিরে ভয়াবহ বন্যায় শিশুসহ নিহত ২৫ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করলেন চালক এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করলেন চালক সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানি বিভাগ দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানি বিভাগ
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাহ্দী আমিন বলেন, ৭টি বন্যাকবলিত জেলাসহ দেশের ৬৪ জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে এখানে ছুটে এসেছে। এই শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসা প্রমাণ করে যে, একজন জননেতা যখন রাষ্ট্র পরিচালনায় আসেন, তখন তিনি কীভাবে মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। আমরা প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলবো, যেখানে শিক্ষার্থীরা হবে আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা প্রতিকূলতা ও বিরূপ প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কান্ডারী হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ জেলার সাফল্য ও ঐতিহ্য তুলে ধরেছে, যা তাদের অদম্য মানসিকতার পরিচয় দেয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রায় ৬৫,০০০ স্কুলে ২ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে এবং শিক্ষার্থীরা এগুলো পরিচর্যা করবে বলেও তিনি জানান।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা খাতের অবদানের কথা স্মরণ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তৃণমূলের উন্নয়নে বারবার ছুটে গিয়েছেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে সারা বছর দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মাহ্দী আমিন উল্লেখ করেন, ইতোমধ্যে ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী ভবিষ্যতে ‘প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’-এর পৃষ্ঠপোষকতা করবেন। এবারের পদক অনুষ্ঠানটি তৃণমূলের ক্ষমতায়নের দর্শনের একটি বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।