বাংলাদেশ

বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

প্রতিবেদক
মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে এআই-এর যোগসূত্র আছে কি, প্রশ্ন গবেষকের বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে এআই-এর যোগসূত্র আছে কি, প্রশ্ন গবেষকের ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ নিশ্চিত: কৃষি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ নিশ্চিত: কৃষি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ শুটিংয়ের সময় চোট পেলেন রাচিন, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ শুটিংয়ের সময় চোট পেলেন রাচিন, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি কুমিল্লায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩০ শয্যার নতুন ওয়ার্ড খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩০ শয্যার নতুন ওয়ার্ড
সব খবর

বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে একটি ব্যতিক্রমী কার্যক্রম। শনিবার সোয়ারীঘাট লঞ্চ ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় বুড়িগঙ্গার তীরে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে ডিএসসিসির অস্থায়ী ভাসমান বাজারে জমা দিলে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার হিসেবে দেওয়া হচ্ছে। একটি লঞ্চকে সাজিয়ে এই সাময়িক ভাসমান বাজারটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি বলেন, প্রাচীন ঢাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের মূল ভিত্তি ছিল বুড়িগঙ্গা। কিন্তু অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে আজ নদীটির অস্তিত্ব বিপন্ন। তিনি আরও বলেন, আজ হয়তো সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে এই কর্মসূচির মাধ্যমে নদী তীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ-চলাচলের উপযোগী করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পুনরুজ্জীবিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর প্রাথমিক ধাপ বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি তিন মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান চালানো হবে এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডাবের খোসা, এসি বা ছাদের ড্রেনে তিন দিনের বেশি পানি না জমানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৮

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, ৮০ শতাংশ ক্ষেত্রে মানুষের অসাবধানতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডাবের খোসা, এসি কিংবা ছাদ ও ড্রেনে যেন তিন দিনের বেশি পানি না জমে, সেদিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি না দিয়ে পরিচ্ছন্ন শহর গঠনে সহ