স্বাস্থ্য

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩০ শয্যার নতুন ওয়ার্ড

প্রতিবেদক
শুটিংয়ের সময় চোট পেলেন রাচিন, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ শুটিংয়ের সময় চোট পেলেন রাচিন, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি কুমিল্লায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি বিরোধী দলের অসহযোগিতার কারণেই ডিসেম্বরে আসার সুযোগ তৈরি হয়েছে: এ্যানি বিরোধী দলের অসহযোগিতার কারণেই ডিসেম্বরে আসার সুযোগ তৈরি হয়েছে: এ্যানি কুমিল্লায় নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে পাঁচটি সিনেমা ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে পাঁচটি সিনেমা বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেবে সরকার হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা হাইকোর্টে রিট মামলার নিষ্পত্তির হার বেড়েছে, কমছে বিচারাধীন মামলা সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান সৌদি আরবের সুরক্ষায় শর্তহীনভাবে পাশে পাকিস্তান
সব খবর

শিল্পনগরী খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। ৫০০ শয্যার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ধারণক্ষমতার চারগুণের বেশি রোগী ভর্তি থাকায় ওয়ার্ড, করিডোর ও মেঝেতে জায়গা না পেয়ে হাসপাতালের বাইরের বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীদের চাপ সামলাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে হাসপাতালের পুরোনো জরুরি বিভাগে ৩০ শয্যার একটি নতুন ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৬ জন সরকারি হাসপাতালে এবং ২৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুধু খুমেক হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় ৮০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে খুলনায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭৩ জন এবং এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী থাকায় একটি বেড খালি হওয়ার অপেক্ষায় স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অনুদানে কেনা আধুনিক বেড দিয়ে এই নতুন ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। খুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম জানিয়েছেন, নতুন এই ইউনিট চালু হওয়ায় সাধারণ রোগীদের ওপর কিছুটা চাপ কমবে। তিনি আরও জানান, শুধু বেড নয়, বরং পর্যাপ্ত চিকিৎসক, নার্স, অক্সিজেন ব্যবস্থা ও ওষুধের সরবরাহ নিশ্চিত করাকে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করলেও ব্লাড ব্যাংকগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম। নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, কেবল হাসপাতালে শয্যা বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাঠ পর্যায়ে কার্যকর মশক নিধন ও সমন্বিত ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না করলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বর্তমানে কেসিসি ও স্বাস্থ্য বিভাগ নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানিয়েছে।