স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে তিন কমিটি গঠন ঢাবির ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে তিন কমিটি গঠন ঢাবির সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুতিদের সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুতিদের সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা
সব খবর

সোমবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের একটি অব্যবহৃত ও অকেজো লিফট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। দীর্ঘদিন অকেজো থাকায় লিফটটির ভেতর ময়লা-আবর্জনা জমে ছিল, যা থেকে আগুনের বিস্তার ঘটে বলে প্রাথমিক ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নতুন ভবনে অবস্থানরত রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত নিচে নামার চেষ্টা করলে সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিঁড়ি ও বের হওয়ার পথে প্রচণ্ড ভিড় তৈরি হলে আতঙ্কিত অনেকে নিচে পড়ে যান এবং তাদের ওপর দিয়েই অন্যরা বের হওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও এই ঘটনায় প্রাণ হারিয়েছে। সোমবার রাতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর স্টেশনের তিনটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।