সোরিয়াসিস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬’ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০:৩০টা থেকে শুরু হয়ে দুপুর ১:৩০টা পর্যন্ত চলে এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানটির আয়োজন করে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব এবং বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি। যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
সেমিনারে মূল আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনির রশিদ এবং সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

















