বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল

প্রতিবেদক
ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির
সব খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই প্রতিনিধি দলটি সেখানে গেছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে এই দলটি কাজ করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন—এমন আশঙ্কায় দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে কাতার পুনরায় দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, স্থবির আলোচনা পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন। রবিবার কাতারের মধ্যস্থতায় চিঠিটি পৌঁছানো হয়, যেখানে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান বার্তাটি পেলেও এখনো কোনো জবাব দেয়নি।

গত এক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরান থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার নতুন করে হামলার সম্ভাব্য বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন। মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদের মজুত বাড়ানোর পাশাপাশি ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকিতে থাকা কিছু সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান ইসরাইলের নেগেভ অঞ্চলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এছাড়া জর্ডান, সৌদি আরব ও কাতারেও সামরিক বিমান পাঠানো হয়েছে।

ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি এই সামরিক পরিকল্পনাকে ‘উন্মাদনাপূর্ণ’ বলে অভিহিত করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ট্রাম্প এই সংঘাতকে কোনো ‘শেষ না হওয়া যুদ্ধে’ পরিণত হতে দেবেন না। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সেপ্টেম্বরে আল জাজিরাকে বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ওপর তেহরান আর আস্থা রাখতে পারছে না, কারণ অতীতে আলোচনার পর্যায়েও তাদের ওপর হামলা হয়েছে। এখন কাতারের এই নতুন কূটনৈতিক উদ্যোগের ফলে দুই দেশ আলোচনায় ফিরবে, নাকি অঞ্চলটি বড় ধরনের সামরিক সংঘাতের মুখে পড়বে, সেটিই দেখার বিষয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কাতার।কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল