বাংলাদেশ

ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি

প্রতিবেদক
ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার কুমার সাঙ্গাকারা জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী
সব খবর

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে নবনির্মিত কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শুক্রবার পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই নতুন অবকাঠামো কার্যক্রম শুরু করে। এই প্রকল্পের ফলে অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধি, ভোল্টেজ পরিস্থিতির উন্নতি এবং সঞ্চালনজনিত সীমাবদ্ধতা হ্রাসের নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এটি শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় এই সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। নতুন এই অবকাঠামো চালুর ফলে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং নেত্রকোনার একাংশে বিদ্যমান লো-ভোল্টেজ সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর আগে সংশ্লিষ্ট ১৩২ কেভি নেটওয়ার্কে ভোল্টেজ সর্বনিম্ন ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে আসত, যা নতুন অবকাঠামো চালুর পর ১২০ থেকে ১২১ কেভিতে উন্নীত হয়েছে।

তথ্য অনুযায়ী, গ্রীষ্ম মৌসুমে বৃহত্তর ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াট। নতুন সঞ্চালন অবকাঠামোর ফলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর হয়েছে এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দক্ষতা বাড়ায় বছরে প্রায় ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ সিস্টেম লস কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

নতুন এই বিদ্যুৎ অবকাঠামো চালুর ফলে এ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষ নির্ভরযোগ্য, মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে। বৃহত্তর ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহের ভিত্তি শক্তিশালী হওয়ায় অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাকশিল্প ও রাইস মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। সামগ্রিকভাবে, এই উদ্যোগ জাতীয় গ্রিডের স্থিতিশীলতা ও পরিচালনগত নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।