বিশ্ব

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান

প্রতিবেদক
সব খবর

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের কয়েকটি সংবাদমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। জাপান সরকার এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানায়নি এবং এ দাবির কোনো সত্যতা নেই বলে টোকিও স্পষ্ট করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হচ্ছে যে জাপান বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে, যা মোটেও সত্য নয়।

কিতামুরা তোশিহিরো আরও জানিয়েছেন, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানেও এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে সঠিক তথ্যের জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

সব খবর