বাংলাদেশ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরেই মিলল মোটরসাইকেল

প্রতিবেদক
সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা মার্কিনদের ওপর ইরানের হামলার পরিকল্পনা, সতর্ক যুক্তরাষ্ট্র: কী অস্ত্র হাতে? মার্কিনদের ওপর ইরানের হামলার পরিকল্পনা, সতর্ক যুক্তরাষ্ট্র: কী অস্ত্র হাতে? সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধার তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধার তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই শনিবার প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হরমুজ প্রণালিতে মাইন হামলায় ক্ষতিগ্রস্ত চারটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালিতে মাইন হামলায় ক্ষতিগ্রস্ত চারটি তেলবাহী ট্যাংকার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপ পুলিশ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে বন্ধু দীপ পুলিশ হেফাজতে
সব খবর

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল, তার মাত্র ৫০ গজ দূরেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মোটরসাইকেলটি কার মালিকানাধীন, তা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি জানান, এ বিষয়ে নৌপুলিশকে তদন্তে সহায়তা করা হচ্ছে।

এর আগে তাহসিফ নিখোঁজ হওয়ার ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ সুপার আবু ইউসুফ জানান, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছে যে, ঘটনার দিন তারা সেখানে কথা বলছিলেন। তখন কিছু লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ পালিয়ে যান। তবে দীপের এই বক্তব্যসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। দীপ ও তাহসিফ মোটরসাইকেল ঠিক করা এবং রেস্তোরাঁয় যাওয়া ছাড়া আর কোথায় কোথায় গিয়েছিলেন, সেই স্থানগুলোতেও খোঁজ নেওয়া হচ্ছে।

নিখোঁজের বিষয়ে তাহসিফের বাবা এনায়েতুল করিম জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে তাহসিফ একটি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি ফিরছেন, তবে বার্তায় তাকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান তার বাবা। তাহসিফের এক নিকটাত্মীয়ের দাবি, মায়ের মোবাইলে আসা সবশেষ ভয়েস মেসেজটি তাহসিফের কণ্ঠ বলে মনে হয়নি।

বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা উত্তরার দিয়াবাড়ির বাসা থেকে নিজের বাইক নিয়ে বেরিয়েছিলেন। মরদেহ উদ্ধারের সময় নৌপুলিশ তার হাতঘড়ি ও মানিব্যাগ পেলেও তখন বাইকটি পাওয়া যায়নি। এদিকে, বৃহস্পতিবার রেজা দীপ দাবি করেছিলেন, বাসা থেকে বের হওয়ার পর তারা বাইক মেরামতের গ্যারেজে যান এবং উত্তরায় ‘কুকরুকু’ রেস্তোরাঁয় খাবার খান। এরপর উত্তরা হাউজ বিল্ডিং এলাকা পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন এবং রাত ১২টার দিকে আলাদা হয়ে যান। সদ্য স্নাতক সম্পন্ন করা দীপ জানান, তার বাসা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায়।