স্বাস্থ্য

রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার

প্রতিবেদক
এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
সব খবর

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার দুপুর ৩টায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ‘উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ পরামর্শ দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, রোগীরা চিকিৎসকের কাছে কেবল ওষুধ বা প্রেসক্রিপশন নিতে আসেন না। একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা চিকিৎসাসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, যখন কোনো রোগী তার শারীরিক অসুস্থতা ও সমস্যার কথা চিকিৎসকের কাছে তুলে ধরেন, তখন চিকিৎসকের দায়িত্ব হলো ধৈর্যসহকারে তা শোনা। চিকিৎসকের এমন আন্তরিক আচরণ রোগীর মানসিক স্বস্তি বাড়ায় এবং চিকিৎসকের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করে।

হাসপাতালের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেন। এছাড়া বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদার কথা শোনেন তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালের সেবার পরিধি বাড়াতে সরকারের কাছে দাবি জানান সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পর্যাপ্ত জনবল, আধুনিক সরঞ্জাম এবং উন্নত পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ কামারুজ্জামান কবির। এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। হাসপাতাল এলাকার নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।