রাজনীতি

গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু ১৬ বছর পর বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র ১৬ বছর পর বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ: প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন হবে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ: প্রতিমন্ত্রী ফেনীতে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে নতুন তারিখ ঘোষণা ফেনীতে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে নতুন তারিখ ঘোষণা দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
সব খবর

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক সমাবেশে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে।

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে শনিবার রাতে রাজধানীতে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়। রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে গুলশান থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

সমাবেশে ইয়াসিন আরাফাত আরও বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে, যার প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, এ দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না।

প্রশাসনের উদ্দেশে ইয়াসিন আরাফাত প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে, তার জবাব দিতে হবে। তিনি একইসঙ্গে দেশে নিষিদ্ধ সংগঠনের যেসব মিছিল হচ্ছে, সে বিষয়ে সরকারকে জবাবদিহি করার দাবি জানান।

নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের ‘তালবাহানা’ করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। ইয়াসিন আরাফাত মন্তব্য করেন, ‘এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না।’ বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দলটির কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।