বিশ্ব

আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রতিবেদক
সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম
সব খবর

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূলে ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

হেলিকপ্টারটিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ সদস্যের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে রয়েছেন পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহাল। এছাড়া আরও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ বেশ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

উল্লেখ্য, লা রিওহা নামক আধা-শুষ্ক অঞ্চলে গত কয়েক দিন ধরে ভয়াবহ দাবানল চলছে। স্থানীয় দমকল বাহিনীর ভাষ্যমতে, গত তিন দিনেই শত শত হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।