বিশ্ব

হিমালয়ে ভয়াবহ ধসের নেপথ্যে যেসব কারণ দেখছেন বিজ্ঞানীরা

প্রতিবেদক
আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ পুলিশের সম্মান ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন স্বপন পুলিশের সম্মান ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন স্বপন মার্কিন শুল্কের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনবে মার্কিন শুল্কের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনবে মক্কা চুক্তি বাস্তবায়নের উপযুক্ত সময় এখনই: খাজা আসিফ মক্কা চুক্তি বাস্তবায়নের উপযুক্ত সময় এখনই: খাজা আসিফ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনের
সব খবর

হিমালয়ের বুকে ঘটে যাওয়া ভয়াবহ ধস ও বন্যায় ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের পর এর নেপথ্যের কারণ অনুসন্ধানে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে কোনো একক প্রাকৃতিক দুর্যোগকে দায়ী না করে তারা দেখছেন একাধিক কারণের সম্মিলিত প্রভাব। নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণে উঠে এসেছে, অতীতের শক্তিশালী ভূমিকম্প, হিমবাহের সংকোচন, বরফে জমাট মাটির গলন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপমাত্রা সবকিছু মিলে পর্বতের ঢালকে বিপজ্জনকভাবে দুর্বল করে থাকতে পারে।

আগস্টের শেষ দিকে নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে আছড়ে পড়া শিলা ও বরফের ভয়াবহ স্রোত শহর, সড়ক ও সেতু ধ্বংস করে। এতে অন্তত ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার কথা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ করে পুনর্গঠনের প্রস্তুতি নেওয়ার মধ্যেই বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন, কীভাবে এত বড় বিপর্যয় তৈরি হলো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা শনাক্ত করা সম্ভব কি না।

ঘটনাটির সূত্রপাত ২৬ আগস্ট। গবেষণা অনুযায়ী, লাংটাং লিরুং পর্বতের প্রায় ২ হাজার ফুট প্রশস্ত একটি বিশাল অংশের শিলা ও হিমবাহের বরফ বিচ্ছিন্ন হয়ে প্রায় ৭ হাজার ফুট নিচে নদীতে আছড়ে পড়ে। প্রচণ্ড আঘাতে বরফ প্রায় তাৎক্ষণিকভাবে গলে যায় এবং এর সঙ্গে মিশে যায় পানিতে থাকা পলি ও অন্যান্য উপাদান। ধারণা করা হচ্ছে, উপত্যকার তলদেশে থাকা বরফের সঙ্গেও ওই স্রোতের সংঘর্ষ ঘটে, ফলে বন্যার ঢেউ ভয়াবহ গতিতে ২০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে। নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের পর্বত জলবিদ্যা বিশেষজ্ঞ ওয়াল্টার ইমারজিল ঘটনাটিকে হিমালয়ের একটি ‘নজিরবিহীন দুর্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন।

বিজ্ঞানীদের বিশ্লেষণে উঠে এসেছে, এই বিপর্যয়ের সঙ্গে ২০১৫ সালের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। ওই ভূমিকম্পে পর্বতের দক্ষিণ পাশে শিলা ও বরফের ধস নেমেছিল। গবেষকদের ধারণা, সেই ঘটনার প্রভাবে পর্বতের ঢাল দুর্বল হয়ে থাকতে পারে এবং এরপর থেকে ওই এলাকায় ভূমিধসের হারও বেড়ে গেছে। তবে ভূমিকম্পটিই সরাসরি সাম্প্রতিক ধসের কারণ ছিল, এমন চূড়ান্ত সিদ্ধান্ত গবেষণায় দেওয়া হয়নি; বরং এটি পর্বতের দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

গবেষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিমালয় অঞ্চলে বায়ুমণ্ডলের শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমারেখা প্রতি দশকে ৩২০ ফুটের বেশি উচ্চতায় উঠে যাচ্ছে। এর ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে পারমাফ্রস্ট বা দীর্ঘদিন জমাট থাকা বরফ, শিলা, বালু ও মাটির স্তর উষ্ণতার কারণে দুর্বল হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, পারমাফ্রস্ট গলে গেলে শিলার দৃঢ়তা কমে এবং পর্বতের ঢালের ভেতরে পানি প্রবেশের সুযোগ বাড়ে, যা ঢালকে ধসের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়, হিমবাহের পরিবর্তনও বিপর্যয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণা অনুযায়ী, লাংটাং-লিরুং হিমবাহ গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে পাতলা ও সংকুচিত হয়েছে, যা ২০১০ সালের পর আরও স্পষ্ট হয়েছে। হিমবাহের সংকোচনের ফলে শিলার ফাটলে গলিত পানি প্রবেশ করতে পারে, যা পর্বতের ঢালের স্থিতিশীলতা কমিয়ে দেয়। দুর্যোগের আগে ওই অঞ্চলে অস্বাভাবিক আবহাওয়াও দেখা গিয়েছিল। আগের বছরের অক্টোবর ও নভেম্বরের শুরুতে ব্যতিক্রমী মাত্রায় তুষারপাত এবং পরবর্তী জুলাই ও আগস্টে স্থানীয়ভাবে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায়। ঐতিহাসিক তথ্য ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলের জুলাই ও আগস্ট মাসের তাপমাত্রা বর্তমানে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং বার্ষিক তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞানীদের মতে, সাম্প্রতিক ধসের আকার, গতি ও জটিলতা ওই অঞ্চলের আগের ঘটনাগুলোর তুলনায় মৌলিকভাবে ভিন্ন ছিল। ফলে বিদ্যমান কোনো আগাম সতর্কতা ব্যবস্থা পর্যাপ্ত সময় হাতে রেখে মানুষকে সতর্ক করতে পারত কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ুবিজ্ঞানী ফ্রিডেরিকে অটো বলেন, এই ধরনের ঘটনা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা অত্যন্ত সীমিত। জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণ দ্রুত কমানো না হলে ভবিষ্যতে একই মাত্রার আরও দুর্যোগ দেখা দিতে পারে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এই গবেষণা এখনো পির-রিভিউ সম্পন্ন করেনি, তবে এটি হিমালয়ের মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলে জলবায়ু পর্যবেক্ষণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।