অর্থনীতি

বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু

প্রতিবেদক
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগে কঠোর বিধিনিষেধ পুলিশের সম্মান ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন স্বপন পুলিশের সম্মান ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন স্বপন মার্কিন শুল্কের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনবে মার্কিন শুল্কের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনবে
সব খবর

বিশ্ব বর্তমানে এমন এক সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে খুব কমই দেখা গেছে। এই সংকটময় পরিস্থিতিতে উন্নয়ন ও নীতিগত বিকল্পগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক বসু। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সৈয়দ হুমায়ুন কবীর স্মৃতি গবেষণা সম্মেলন ২০২৬’-এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক মেরুকরণ ও সংঘাতের মতো নানা সমস্যা দেখা দিয়েছে। এর পেছনের কারণগুলো সঠিকভাবে বুঝতে হলে আমাদের সেরা মেধাশক্তিকে কাজে লাগিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাবে প্রচলিত শ্রমের চাহিদা কমে যাচ্ছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৌশিক বসু আরও বলেন, সমাজের অতি ক্ষুদ্র অংশের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হওয়ার কারণে বৈষম্য এখন অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। এই অর্থনৈতিক বৈষম্য কেবল সম্পদের ভোগের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা মানুষের কণ্ঠস্বরের ওপরও প্রভাব ফেলছে। অতি ধনীরা সংবাদপত্র, টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা অর্জনের মাধ্যমে মতপ্রকাশের মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছেন, যা গণতন্ত্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি উল্লেখ করেন, জিডিপির একটি বড় অংশ এখন মুনাফা ও মেধাস্বত্ব থেকে আসছে, যার ফলে শ্রমজীবীদের আয় কমে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জ্ঞান, নৈতিক চিন্তা, সামাজিক উদ্যোগ, গবেষণা এবং সক্রিয়তাকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। ১৭৫০ থেকে ১৮৫০ সালের শিল্পবিপ্লবের সময়কার সামাজিক আন্দোলন ও নৈতিক অবস্থান থেকে শিক্ষা নিয়ে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে ‘ন্যায্যতা, সক্ষমতা ও জীবনকুশলতা’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান। আয়োজনে স্বাগত বক্তব্য দেন বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী এবং সূচনা বক্তব্য রাখেন সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান ও জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন।