আইন ও আদালত

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা অনুচিত: আইনমন্ত্রী

প্রতিবেদক
জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন জামায়াতের ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ উন্মোচন ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ ভাঙ্গুড়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার দেশজুড়ে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ পাবনায় ১০ বছরের শিশু কলি হত্যায় গ্রেপ্তার ২ আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ের তাভেঙ্গা মুকুলানি গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, পোশাকশিল্পে বড় ধাক্কা বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু বিশ্ব এক নজিরবিহীন সন্ধিক্ষণে, নতুন করে ভাবার সময় এসেছে: কৌশিক বসু ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্ট হবে তাৎক্ষণিক লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি লন্ডন থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে যাত্রীদের মারামারি
সব খবর

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৪। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। এ দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকল সম্প্রদায়ের সহাবস্থানের ভিত্তিতে একটি সাম্প্রদায়িকতামুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

শ্রীকৃষ্ণের জন্মকাহিনি থেকে অন্যায় ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অন্যায় ও নিষ্ঠুরতার পরিণতি থেকে কেউ রক্ষা পায় না, তা যত শক্তিশালীই হোক। তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, ন্যায় ও মানবিকতাই প্রধান বিবেচ্য বিষয়। একজন আইনজীবী আদালতে তার ধর্মীয় পরিচয়ে নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধার এই চেতনা ধারণ করা প্রয়োজন।

আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ভূমি হিসেবে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির, মহানগর দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মকর্তা এবং ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।