বিশ্ব

হরমুজ ঘিরে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস

প্রতিবেদক
পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
সব খবর

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সামরিক সংঘাত চলতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, এই সংঘাতের তীব্রতা ও স্থায়িত্ব পুরোপুরি নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর। যদিও অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, তবে বর্তমানে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলমান উত্তেজনা কতদিন স্থায়ী হবে তা নির্ভর করবে ইরান বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখে কি না তার ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ইরানকে স্পষ্ট বার্তা দিতে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, সমঝোতা স্মারকের ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর নেই এবং বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

গত তিন দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যার মধ্যে ইরানের অভ্যন্তরে অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা এবং কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ছাড়বে না। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং মার্কিন হুমকির মুখে তারা নতি স্বীকার করবে না।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখা এবং জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখা। ইরান অভিযোগ করছে যে, যুক্তরাষ্ট্র ওমান উপকূলের দক্ষিণ দিকের রুট ব্যবহার করে তেহরানের অনুমতি ছাড়াই জাহাজ চলাচল করিয়ে সমঝোতা লঙ্ঘন করেছে। তবে হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করায় তাৎক্ষণিকভাবে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা কম।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের কট্টরপন্থী অংশ মনে করছে তারা সমঝোতা থেকে কোনো সুবিধা পায়নি, যার ফলে উত্তাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি অবশ্যই আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। তিনি আরও বলেন, ইরান যদি প্রণালি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনী তার জবাব দেবে এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।