রাজনীতি

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট

প্রতিবেদক
বাংলাদেশে কনসার্ট নিয়ে আসছেন লাকি আলী, মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম বাংলাদেশে কনসার্ট নিয়ে আসছেন লাকি আলী, মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমণিকে আইনি নোটিস সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমণিকে আইনি নোটিস জনমনে আতঙ্ক ছড়াতেই বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণ, দাবি ডিএমপির জনমনে আতঙ্ক ছড়াতেই বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণ, দাবি ডিএমপির সিলেট টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ৯৮ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্ট: বাংলাদেশের বিপক্ষে ৯৮ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের ইরানের ওপর বাড়তি চাপ প্রয়োগে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর বাড়তি চাপ প্রয়োগে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শেষ পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করছে: আইনমন্ত্রী বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করছে: আইনমন্ত্রী কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫
সব খবর

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য বিরোধী নেতা গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে স্থানীয় সময় শনিবার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তটি নেওয়া হয়। রোববার আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্বপত্র তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। এরপর প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেন। এই আলোচনার ভিত্তিতে আইজেনকোটের পক্ষে আরব নেতৃত্বাধীন দলসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল ৪৬ জন আইনপ্রণেতার।

নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। যদি প্রয়োজন হয়, তবে এই সময়সীমা আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হয়। নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। বিপরীতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন নিশ্চিত করেছে। এছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

আইজেনকোট আগেই জানিয়েছিলেন যে, তিনি আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে আগ্রহী নন। তবে তিনি যদি অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন আদায় করতে পারেন, তবে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছানো সম্ভব। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধানের দায়িত্ব পালন করা আইজেনকোট ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে ছিলেন।

আরব জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমদ তিবি জানিয়েছেন, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। তিনি মনে করেন, আরব দলগুলোর সমর্থন আইজেনকোটকে সরকার গঠনে বাড়তি সুবিধা দেবে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তাদের মূল লক্ষ্য। তিবি আরও ধারণা করছেন যে, আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে আইজেনকোট হয়তো একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন। যদিও এটি তাদের আদর্শগত পছন্দ নয়, তবু নেতানিয়াহু সরকারকে সরানোই তাদের অগ্রাধিকার।

প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের আগে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, আরব দলগুলোর সমর্থনে বিরোধীরা সরকার গঠন করলে ইসরায়েল ভেঙে পড়বে এবং এমন সরকার ‘ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল’ হয়ে পড়বে। এর জবাবে আহমদ তিবি পাল্টা অভিযোগ করে বলেন, নেতানিয়াহু নিজেই সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন এবং পশ্চিম তীর ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি চরমপন্থীদের সহিংসতায় মদত দিয়ে আসছেন।

নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে আইজেনকোট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো প্রার্থীকে এই দায়িত্ব দিতে পারবেন। যদি দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হন, তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃতীয় কাউকে সমর্থন দিতে পারবেন। শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সময় পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।