অর্থনীতি

বিএসএফআইসিতে জিসপের নতুন শাখার যাত্রা শুরু, মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
সব খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ৩০ জুলাই আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতির আদর্শ অনুসরণ, সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে নবগঠিত কমিটির সভাপতি ও বিএসএফআইসি সদর দপ্তরের পরিদর্শন ও তদন্ত বিভাগের মহাব্যবস্থাপক মো. আকুল হোসেন এবং সাধারণ সম্পাদক ও একই দপ্তরের আইন ও সম্পত্তি ব্যবস্থাপক আশরাফ সিদ্দিক (আপেল) বক্তব্য রাখেন। তারা জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দেশের চিনি শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রমকে সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আশা প্রকাশ করেন। এ সময় তারা বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর মাধ্যমে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।