রাজনীতি

চাকরিতে মেধার চেয়ে দলীয় পরিচয়ই বড় যোগ্যতা: গোলাম পরওয়ার

প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম
সব খবর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বর্তমানে দেশের চাকরি-বাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয়কে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।

এ সময় গোলাম পরওয়ার বলেন, বর্তমানে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ বা মেধার কোনো প্রয়োজন নেই। বিএনপির একটি পোর্টফোলিও বা ছাত্রদলের কোনো পদে থাকাটাই এখন যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বিএনপির বিরুদ্ধে শতভাগ দলীয়করণের অভিযোগ এনে বলেন, আওয়ামী লীগ যেমন সবকিছু দলীয়করণ করেছিল এবং সব জায়গায় ছাত্রলীগ বসিয়েছিল, বিএনপির ক্ষেত্রেও নাম পরিবর্তন হলেও চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন যে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন, দলটি মুখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে ‘সবার আগে বিএনপি’ নীতি অনুসরণ করছে। তিনি সরকারকে এই ধরণের অপরিণামদর্শী পথ থেকে সরে আসার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে সামসুল আলমের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েও কঠোর সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সামসুল আলম একজন চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব, যিনি অবসরের পর বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য ছিলেন। নির্বাচন কমিশনকে প্রভাবিত করার লক্ষ্যেই এমন রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।