অপরাধ

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত
সব খবর

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা ‘এন্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি’-এর ইস্ট ত্রিপোলি শাখা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত ওই সিরীয় নাগরিকের বিরুদ্ধে নতুন আসা অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ রয়েছে।

অনলাইন সংবাদমাধ্যম ‘লিবিয়া অবজার্ভার’-এর তথ্য অনুযায়ী, ইস্ট ত্রিপোলি অভিবাসী আটককেন্দ্রের তদন্ত ও গ্রেপ্তার ইউনিটের কাছে গোপন তথ্য আসে যে, একটি অপরাধী চক্র লিবিয়ায় সদ্য পৌঁছানো অভিবাসীদের জিম্মি করে স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা অনুসন্ধান শুরু করেন এবং অপহৃত বাংলাদেশিদের আটকে রাখার স্থানসহ মূল হোতাকে শনাক্ত করতে সক্ষম হন।

পরবর্তীতে পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে পরিচালিত বিশেষ অভিযানে অপহৃত ১৩ বাংলাদেশিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। সংস্থার ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে। তার জবানবন্দি রেকর্ড করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালত তাকে বিচারপূর্ব হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া, এই অপহরণ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।