দুই সপ্তাহ আগে মহেশখালীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনালটি আংশিক চালু করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে টার্মিনালটি পুনরায় সচল হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, টার্মিনালটি বিকল হওয়ার পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। এক্সিলারেট এনার্জির এই টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল।
উল্লেখ্য, সমুদ্রপথে আমদানিকৃত এলএনজি গ্রহণ ও সংরক্ষণের জন্য ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ ব্যবহৃত হয়। সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তরিত করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

















