মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে ইছাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে তুলে নিয়ে যান। বিষয়টি ইছাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন। আটক হওয়া ভারতীয় নাগরিকদের একজনের নাম সচিন কর্মকার এবং অন্যজনের নাম নারায়ণ দেব।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা কর্ণপাত করেনি। এ কারণেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই দুই ভারতীয়কে আটক করে নিয়ে আসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বেলা দুইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে এলাকাবাসীর হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও তাদের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের একজনের নাম সচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’.কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ।
অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আজিবর বিএসএফের হাতে আটক হন।বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকলে বিএসএফ তাঁকে আটক করে।

















