শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি

প্রতিবেদক
ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক
সব খবর

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ভুয়া তথ্য, পুরোনো ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত ছবির পাশাপাশি সংবাদমাধ্যমের নকল ফটোকার্ড ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হলেও অন্যান্য বোর্ডে পরীক্ষা চলছিল। এর মধ্যে ১৩ জুলাই অতিবৃষ্টির কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এরই মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যেখানে তাঁকে ‘ফার্মের মুরগি’র সঙ্গে তুলনা করতে শোনা যায়। এর জের ধরে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনলাইনে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।

আন্দোলনরত এক শিক্ষার্থীকে ছাত্রদলের এক নেতা হুমকি দিচ্ছেন—এমন একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যার মুহূর্তবিশেষ এআই প্রযুক্তির সহায়তায় স্থিরচিত্রে রূপান্তর করে বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে। তবে যাচাইয়ে দেখা যায়, এটি বিভ্রান্তিকর। ছাত্রদল নেতাদের ভাষ্যমতে, ভিডিওটি ছিল ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহিন আহমেদ সুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মামুনের থামিয়ে দেওয়ার একটি ঘটনা, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মাহিন আহমেদ সুজন নিজেও ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে কিছু ব্যক্তি উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছিল এবং সেই পরিস্থিতির একটি অংশ বিকৃতভাবে ছড়ানো হয়েছে।

এ ছাড়া অটো পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যা আসলে চলতি বছরের ২০ আগস্ট এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ে বিক্ষোভের পুরোনো ভিডিও। একইভাবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে, তাও সাম্প্রতিক নয়। এটি মূলত ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পুরোনো ছবি। এসব বিভ্রান্তিকর কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলছে।