নাটোরের বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এই সময়সীমার মধ্যে নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া (আংশিক), কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া এলাকা।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

















