হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সারাদেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, হবিগঞ্জে হামলার ঘটনার প্রেক্ষাপটে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলায় নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, পদযাত্রার পরিবর্তে আজ বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বক্তব্য দিয়ে বলেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬: ০১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬: ০৬
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ২৯ জুলাই (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

















