বাংলাদেশ

নিউগিনি প্রপার্টিজে ফের হামলা, উল্টো মালিকের বিরুদ্ধেই মামলা

প্রতিবেদক
বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? বিশ্বজুড়ে মুসলিম নির্যাতন: কোথায় থামবে এই বর্বরতা? ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত ফরিদপুরে চলন্ত বাসে আগুন, চালকসহ দগ্ধ হয়ে নিহত রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? রিপাবলিকান প্রেসিডেন্ট পদের দৌড়ে রুবিও না ভ্যান্স: কে এগিয়ে? দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর নির্ধারণ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ: ইরান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও অভিশংসনের মুখে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, পাশে ট্রাম্প ও রুবিও কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত কুষ্টিয়ায় বাসার সামনে দশম শ্রেণির ছাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থী তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক 'মন দুনিয়া' তিন দিনেই কোটি ভিউ পার করল তটিনী-তৌসিফের নাটক ‘মন দুনিয়া’
সব খবর

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবারও হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অথচ তাকে আসামি করেই মামলাটি করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় পুলিশ তাকে কিছু বলেনি। পরবর্তীকালে তিনি নিজে মামলা করতে থানায় গেলে পুলিশ তাকে কয়েকজনের নাম বাদ দেওয়ার পরামর্শ দেয়, যে কারণে তিনি মামলাটি আর করেননি। নাজিম উদ্দিন আরও জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, নিউগিনি প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওসি আরও বলেন, নাজিম উদ্দিন থানায় মামলা করতে এসেছিলেন ঠিকই, কিন্তু হামলার সময় উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করতে চেয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে রাজি না হওয়ায় তিনি মামলা না করেই চলে যান। পুলিশ সূত্র জানিয়েছে, নাজিম উদ্দিনের সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শনিবার বিকেলে একদল যুবক আবাসন প্রকল্পের ফটকে হামলা চালায় এবং ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিনের অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হওয়া আসামিরা নতুন করে সন্ত্রাসী ভাড়া করে তার প্রকল্পে এ হামলা করিয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও একই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সে সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তদন্তে বেরিয়ে এসেছে, ওই দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেছিলেন। মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালাতে ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন। এরপর ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন। ২৬ সেপ্টেম্বরের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। এছাড়া ওই হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।