বাংলাদেশ

নতুন বেতন কাঠামোয় জটিলতা, রোববারও বঞ্চিত হবেন অনেক সরকারি কর্মচারী

প্রতিবেদক
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জননিরাপত্তা রক্ষায় আইজিপির বক্তব্যকে সময়োপযোগী দেখছে পুলিশ অ্যাসোসিয়েশন জননিরাপত্তা রক্ষায় আইজিপির বক্তব্যকে সময়োপযোগী দেখছে পুলিশ অ্যাসোসিয়েশন ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, বন্দরে ৩ নম্বর সংকেত শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, বন্দরে ৩ নম্বর সংকেত বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নয় কর্মকর্তাকে বদলি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নয় কর্মকর্তাকে বদলি যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট ঢাকার একাংশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঢাকার একাংশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
সব খবর

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী আগামী রোববার (১ নভেম্বর) চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে বেতন নির্ধারণের কাজ শেষ করতে না পারায় অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে নতুন কাঠামোর সুবিধা পাচ্ছেন না। তাদের আপাতত পুরোনো কাঠামোয় বেতন দেওয়া হবে। অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে অনেকে এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে পারেননি। বেতন নির্ধারণের নিয়ম, গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতার হিসাব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এসব সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও গত সোমবার পর্যন্ত অনেক আবেদনের নিষ্পত্তি হয়নি।

অর্থ বিভাগের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তরের আবেদনও ১ নভেম্বরের আগে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন ধাপে ধাপে কার্যকর হচ্ছে। বেতন নির্ধারণের কাজ শুরু হয় ৫ অক্টোবর।

কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন কাঠামোয় গ্রেডের স্বাভাবিক ক্রমেও অসংগতি দেখা যাচ্ছে। ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা, আর ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ শুরুতে ১১তম গ্রেডের বেতন ৭০০ টাকা বেশি। কিন্তু আগের কাঠামোয় বেতন বৃদ্ধির হিসাব নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করতে গিয়ে উল্টো পরিস্থিতি তৈরি হচ্ছে। পদোন্নতির পর মোট আয় কমে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। কর্মচারীদের উদাহরণ অনুযায়ী, দশম গ্রেডের কোনো কর্মকর্তা নবম গ্রেডে পদোন্নতি পেলে মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হতে পারে। কিন্তু বাড়িভাড়া ভাতার হার ৫০ শতাংশ থেকে ৪৫ শতাংশে নেমে এলে ভাতা কমবে ১ হাজার ৯০০ টাকা। ফলে মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও মূল বেতন ও বাড়িভাড়া ভাতা মিলিয়ে মাসিক আয় ৬০০ টাকা কমে যেতে পারে।

উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মচারীরা। তাদের আশঙ্কা, নিয়মের অস্পষ্টতায় জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মকর্তাদের বেতন সমান হয়ে যেতে পারে, এমনকি কোনো ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তা বেশি বেতনও পেতে পারেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস প্লাস প্লাসের কারিগরি জটিলতা। এ ব্যবস্থায় চাকরির তথ্য, বর্তমান গ্রেড, মূল বেতন ও আগের বেতন নির্ধারণের হিসাব মিলিয়ে নতুন বেতন চূড়ান্ত করতে হয়। ফলে তথ্যের অসংগতি কিংবা নিয়ম প্রয়োগে ভুল হলে বেতন নির্ধারণ আটকে যাচ্ছে। অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের অভিজ্ঞতার ঘাটতি থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে। সেগুলো সমাধানে কাজ চলছে এবং অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। কর্মচারীদের দাবি, দ্রুত বেতন নির্ধারণের অসংগতি দূর করে গ্রেডের ক্রম, পদোন্নতি, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতার নিয়ম স্পষ্ট করতে হবে। তা না হলে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পরও বৈষম্য ও আর্থিক ক্ষতির অভিযোগ থেকে যাবে।