রাজনীতি

মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ

প্রতিবেদক
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার তদন্তে সিআইডি তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার তদন্তে সিআইডি রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা করেছে ইরাব রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা করেছে ইরাব ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বিত্তবানদের ব্ল্যাকমেইল, চক্রের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বিত্তবানদের ব্ল্যাকমেইল, চক্রের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার পুলিশে তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি পুলিশে তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বাংলাদেশের ৫০টির বেশি ওয়েবসাইট ও অ্যাপ ঝুঁকিতে পিএইচপির নিরাপত্তা ত্রুটি: বাংলাদেশের ৫০টির বেশি ওয়েবসাইট ও অ্যাপ ঝুঁকিতে
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, সাবেক অন্তর্বীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়েছিলেন। রাশেদ খাঁনের মতে, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোয় তিনি বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেছেন। তিনি রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান।

রাশেদ খাঁন ফেসবুকে লিখেছেন, পদত্যাগ করার ঠিক আগের রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন বিএনপিjoin করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য। মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। এ কারণে দুজন একসঙ্গে বিএনপিতে যোগদান ও নির্বাচনের নিশ্চয়তা পেতে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে রাষ্ট্রপতি) এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, এটা বিএনপি চায়নি। ফলে বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখালে তিনি বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেন। মাহফুজ আলম অবশ্য বিএনপিতে সুযোগ না পেয়ে নৈতিকতা ধরে রেখেছেন এবং তাঁর এই সততাকে সাধুবাদ জানান রাশেদ।

রাশেদ খাঁনের অভিযোগ, গণ-অভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে নাহিদ ইসলামের পরই এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান থাকার কথা ছিল। কিন্তু অতীত বিতর্ক ও এনসিপিতে যোগদানের বিষয়ে দোদুল্যমান অবস্থানের কারণে তিনি বর্তমানে এনসিপির ‘সুপার সিক্সের’ সর্বশেষ নেতা। অর্থাৎ অতীত কর্মকাণ্ডের কারণে আসিফ মাহমুদ এনসিপিতে ব্যাপক কোণঠাসা।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। নাহিদ সাত মাসের মাথায় সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। মাহফুজ ও আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্র হন আসিফ মাহমুদ এবং বর্তমানে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়টি মেনে নিতে না পারায় মাহফুজ আলম দলটিতে যোগ দেননি। তিনি বর্তমানে ‘অল্টারনেটিভস’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সংগঠক।

রাশেদ খাঁনের এই অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা কথা বলার জন্যই তাঁকে (রাশেদ) নিয়োগ দেওয়া হয়েছে। মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করি না।’ এ বিষয়ে মাহফুজ আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন যে, বেশি আসনে সমঝোতা করার জন্য এনসিপির শীর্ষস্থানীয় এক ডজন নেতা সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে থাকতেন। কিন্তু বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। এ কারণেই বেশি আসন ও নির্বাচনী খরচ পেয়ে জামায়াত জোটে গেছে এনসিপি। অর্থাৎ এনসিপির নতুন রাজনীতি হলো সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি।

রাশেদ খাঁন মন্তব্য করেন, এখন হয়তো আলাদা কোনো সুবিধা পেতে কিংবা জামায়াতের পরামর্শে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্যাম্পেইন শুরু করেছে। তবে তিনি মনে করেন, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ ব্যর্থ। বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেও তাঁর কিছু করার সক্ষমতা রাখে না এনসিপি। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সুযোগে নেতা বনে যাননি; দীর্ঘ সংগ্রাম, মেধা ও যোগ্যতার কারণেই তাঁর আজকের এই অবস্থান।

রাশেদের ভাষ্যমতে, জামায়াত-এনসিপির ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমান নয়। তারা মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিএনপিকে চাপে রাখতে পারলে বিরিয়ানির ভাগ আদায় করা যাবে। কিন্তু বিএনপি বিরিয়ানি ভাগ-বাঁটোয়ারার রাজনীতি করে না, বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে। সুতরাং বিএনপির কাছ থেকে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই।