বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের মাধ্যমে তার দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এই বিশেষ মুহূর্তে তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেসির একটি পোস্টের নিচে মন্তব্য করার মাধ্যমে রোনালদো আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলা ও অর্জনের স্মৃতিচারণ করেন। রোনালদো তার মন্তব্যে লিখেছেন, ‘লিও, এত বছর ধরে তুমি তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’

















