রাজনীতি

নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাতিল হবে রুট পারমিট: সড়কমন্ত্রী

প্রতিবেদক
ত্বকের বলিরেখা দূর করার কার্যকরী উপায় ও প্রতিকার ত্বকের বলিরেখা দূর করার কার্যকরী উপায় ও প্রতিকার বিশ্বব্যাংক-আইএমএফের নতুন কাঠামো: নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়ন বিশ্বব্যাংক-আইএমএফের নতুন কাঠামো: নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়ন সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী রেল ভাড়া অপরিবর্তিত, লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার রেল ভাড়া অপরিবর্তিত, লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার ইরানকে নরকের পথে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের ইরানকে নরকের পথে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানালেন ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানালেন ট্রাম্প রিমান্ডে এমপি গাজী নজরুল: স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় ছিলাম রিমান্ডে এমপি গাজী নজরুল: স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় ছিলাম বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২ গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক আজমুল হত্যায় ৩ জন গ্রেপ্তার: ডিবি ও এসআরবির যৌথ অভিযান আজমুল হত্যায় ৩ জন গ্রেপ্তার: ডিবি ও এসআরবির যৌথ অভিযান
সব খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন ভাড়া সমন্বয় ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্ত্রী স্বীকার করেন যে, দুই দফায় ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও বর্তমান বাস্তবতায় রাষ্ট্রকে এই সমন্বয় করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কেবল তেলের দাম নয়, বরং ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিও ভাড়া সমন্বয়ের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। জনস্বার্থ বিবেচনা করেই সরকার সবদিক থেকে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করেছে।

ভাড়া কমানোর সুযোগ থাকলে ভালো লাগত উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জ্বালানির দাম বাড়লে তার প্রভাব জীবনযাত্রার ব্যয় এবং পরিবহন খাতের ওপর পড়ে। তবে এই প্রভাব যেন সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সেটিই সরকারের মূল লক্ষ্য। গতবার ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছিল এবং এবার প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ার ফলে কিলোমিটার প্রতি ১৭ পয়সা ভাড়া সমন্বয় করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই নির্ধারিত ভাড়ার ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বাড়তি ভাড়া চাওয়ার প্রবণতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করে, তবে তার রুট পারমিট বাতিল করা হবে এবং তাকে জবাবদিহির আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে। এছাড়া ভবিষ্যতে ওই পরিবহনের রুট পারমিট বহাল থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠবে।

পরিবহন ভাড়া সমন্বয়ের পর নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নিয়ে মন্ত্রী বলেন, বাড়তি তেলের দামের অজুহাতে কেউ যেন অসাধু সুযোগ না নেয়, সেটি রাষ্ট্রকে পর্যবেক্ষণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাতে যুক্ত ৭০ লাখেরও বেশি শ্রমিকের স্বার্থও রাষ্ট্রের বিবেচনায় রয়েছে।