বিশ্ব

মুসলিম অধিকার রক্ষায় আপসহীন অবস্থানের কথা জানালেন সিনেটর আবদুল আল-সাইয়েদ

প্রতিবেদক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প পোশাকশ্রমিক সোহেদার জীবন সংগ্রাম ও স্বপ্ন পোশাকশ্রমিক সোহেদার জীবন সংগ্রাম ও স্বপ্ন স্বাস্থ্যসেবায় দালালের দৌরাত্ম্য: প্রাতিষ্ঠানিক সংকটে সাধারণ রোগীর চিকিৎসা স্বাস্থ্যসেবায় দালালের দৌরাত্ম্য: প্রাতিষ্ঠানিক সংকটে সাধারণ রোগীর চিকিৎসা পার্বত্য তিন জেলায় সশস্ত্র গোষ্ঠীর বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি পার্বত্য তিন জেলায় সশস্ত্র গোষ্ঠীর বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত তৈরি হবে নতুন শিল্পাঞ্চল রুট মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত তৈরি হবে নতুন শিল্পাঞ্চল রুট পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: ট্রাম্পের নীতিতে কী পরিবর্তন আসছে? মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: ট্রাম্পের নীতিতে কী পরিবর্তন আসছে? ৭ নভেম্বরের চেতনা: রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৭ নভেম্বরের চেতনা: রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ
সব খবর

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও সমাজে ইসলামবিদ্বেষের মোকাবিলা, ধর্মীয় পরিচয়ভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং ফিলিস্তিনসহ বৈশ্বিক পরিসরে নির্যাতিত মুসলিমদের অধিকার রক্ষায় সুনির্দিষ্ট ও আপসহীন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির নবনির্বাচিত প্রথম মুসলিম সিনেটর ডা. আবদুল আল-সাইয়েদ। সম্প্রতি সিএনএন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক অগ্রাধিকার এবং মার্কিন মুসলিমদের নিরাপত্তা ও নাগরিক অধিকার সুসংহত করার বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।

নির্বাচনি প্রচারণায় তার মুসলিম পরিচয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের একের পর এক কটাক্ষ ও ‘জিহাদি’ তকমার জবাব দিতে গিয়ে আল-সাইয়েদ বলেন, মানুষ কীভাবে প্রার্থনা করে কেবল সেই কারণে কাউকে সমাজের চোখে অপরাধী বা দানব বানিয়ে ফেলার ঘৃণ্য অপচেষ্টা চিরতরে বন্ধ করতে হবে। তিনি এমন এক নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন, যেখানে মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের পরিবারকে সন্তান নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বা উপাসনালয়ে যাওয়ার সময় আতঙ্কিত হতে না হয়। প্রতিটি নাগরিক যাতে নিজ ধর্মীয় পরিচয়ে সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, তা হবে তার অন্যতম প্রধান লড়াই।

ফিলিস্তিনের বিষয়ে সিনেটর আল-সাইয়েদ দ্ব্যর্থহীন ভাষায় জানান, মার্কিন করদাতাদের টাকায় গাজায় নির্বিচার অস্ত্র সরবরাহ, বর্ণবাদ এবং গণহত্যা চালানোর নীতি তিনি সিনেটের ফ্লোরে সরাসরি রুখে দাঁড়াবেন। তিনি বলেন, করের টাকায় ফিলিস্তিনি শিশুদের ওপর বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইন ও ‘লেহি নীতি’ লঙ্ঘন করে যেসব অস্ত্র যুদ্ধাপরাধে ব্যবহৃত হচ্ছে, তা বন্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে দেওয়া বার্ষিক চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কাটছাঁট করতে চাইলে তিনি তাকে নীতিগতভাবে সমর্থন দেবেন বলে জানান।

আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম দেশগুলোতে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে আল-সাইয়েদ জানান, সিনেটে তাঁর প্রথম তিন অগ্রাধিকারের অন্যতম হলো ইরানের বিরুদ্ধে শুরু হওয়া রক্তক্ষয়ী ও অপ্রয়োজনীয় যুদ্ধের অবসান ঘটানো। মার্কিন সামরিক বাহিনীকে রক্তপাত থেকে রক্ষা করতে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে তিনি সাবেক ওবামা প্রশাসনের মতো কূটনীতি ও পরমাণু আলোচনার পথে ফেরার দাবি জানান। সবশেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে ইসরায়েলপন্থি লবি ও করপোরেট অস্ত্র ব্যবসায়ীদের প্রভাবমুক্ত থেকে সাধারণ শ্রমজীবী মানুষ এবং অধিকারবঞ্চিত মুসলিম কমিউনিটির সত্যিকারের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই হবে তাঁর মূল দায়িত্ব।